ছবি : সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে যান।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।
বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে নিজ নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক এমপি কর্ণেল (অবঃ) এম আনোয়ারুল আজীম এর মৃত্যুতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের করেছেন।
Leave a Reply