ছবি- সংগৃহীত
নকশী বার্তা ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বৃহস্পতিবার (১৯ জুন) এক ফোনালাপে ইরানে ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছেন। খবর : রয়টার্স।
ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘পুতিন ও শি উভয়ে ইসরায়েলের কার্যক্রমের কড়া নিন্দা জানিয়েছেন। এসব কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধানের লঙ্ঘন। তিনি আরো বলেন, ‘মস্কো ও বেইজিংয়ের বিশ্বাস, ইরানের পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত বর্তমান পরিস্থিতির সমাধান শুধু রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সম্ভব।’






















Leave a Reply