1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘শিগগিরই আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করবে ইরান ’

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০৬ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টাহামলা চালায়। ১৩ জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইরান, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোকজন রয়েছে।

ইরানের সবশেষ হামলায় শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

তাদের হিসাবে, বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে। যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ছাড়া কারমিয়েল এলাকার একটি আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।এর মাঝেই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে কর্মরত সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক গাজী আবদুর রশীদ তেহরান থেকে কালের কণ্ঠকে ফোনে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান।

শহরের আজকের অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘তেহরানের অবস্থা এখন একেবারে মৃত্যুপুরির মতো। লোকজন বেশির ভাগই চলে গেছে। দোকানপাট সব কিছুই একরকম বন্ধ, বাজারঘাট বন্ধ, সরকারি কিছু বাজার সরকারের নির্দেশে খোলা আছে। কিন্তু সেখানে কোনো ক্রেতা নেই। রাস্তায় গাড়ি-ঘোড়া একেবারেই চলছে না। দুই-একটা গাড়ি যাও চলছে, সেগুলো সাঁই সাঁই করে তেহরান ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তবে সাবওয়ে চলছে শহরের মধ্যে।’
‘ইরানিরা ভিত না এবং বাচ্চা ও পরিবারের জন্য অনেকে তেহরান ছাড়তে বাধ্য হয়েছে’ জানিয়ে তিনি আরো বলেন, বেশির ভাগ ইরানি বলছেন, ‘আমরা তেহরান কেন ছাড়ব’ এবং যুদ্ধকে তারা কোনোভাবেই যে ভয় পায় না সে কথাটা খুব স্পষ্ট করে বোঝা যায়।

এ ছাড়া এদিন ইসরায়েলবিরোধী সমাবেশ হয়েছে বলেও জানান আবদুর রশীদ। তিনি বলেন, শহর খালি হয়ে যাওয়ার পরও সেখানে ভালো সমাগম হয়েছে এবং ইসরায়েলবিরোধী কথাবার্তা হয়েছে।

তিনি আরো জানান, আজ ইরান ঘোষণা দিয়েছে, তারা খুব শিগগিরই আধুনিক প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেগুলো নিক্ষেপ করবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম