1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আরও ৬ করোনা রোগী শনাক্ত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৯৮ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

করোনার নতুন উপধরনের সংক্রমণে দেশে ফের বাড়ছে ভাইরাসটির প্রকোপ। এ ঊর্ধ্বমুখী ধারায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত ৬ জনসহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৫০৬ অপরিবর্তিত রয়েছে। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ।
চট্টগ্রামে আক্রান্তের হার ৭ শতাংশ : এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ৭ দশমিক ৪১ শতাংশ হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে তিনি জানান। গত ৪ জুন থেকে এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তে সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরনের ল্যাবে ২ জন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম