1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাড়ছে ডেঙ্গু, বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা

  • প্রকাশকালঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৫২ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সব সিটি করপোরেশন এলাকায় এখন প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের রোগী পাওয়া যাচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর থাবা বেশি বরিশাল সিটিতে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিগত বছরের তুলনায় এবার আক্রান্তে সংখ্যা দ্বিগুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে সেটি অভ্যাহত থাকলে সামনে বিপজ্জনক হয়ে উঠতে পারে ডেঙ্গু। কিটতত্ত্ববিদরাও বলছেন, ডেঙ্গুর ভয়াবহতা রোধে মশা নির্মূলের বিকল্প নেই।

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত রোগী এখন বছরজুড়েই কমবেশি পাওয়া যাচ্ছে। তবে ডেঙ্গুর পিক সিজন মূলত আগস্ট থেকে অক্টোবর। ওই সময় এডিশ মশা বংশবিস্তারে সহায়ক আবহাওয়া তথা বৃষ্টিপাত ঘটে। ফলে সে সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে যায়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মোশতাক হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সামনে ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।’

ডেঙ্গু নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। তার নেতৃত্বে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ডেঙ্গুর ঘনত্ব নিয়ে গবেষণা হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই অধ্যাপক বলেন, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ‘সবচেয়ে বেশি’ খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

‘আমরা দেখেছি গত বছরের এই সময়ের তুলনায় এ বছর মশার ঘনত্ব বেশি। আবার এ বছর রোগীও বেশি। এ থেকে মনে হচ্ছে এ বছর ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় বেশি খারাপ হওয়ার ঝুঁকি আছে।’

গত বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি

সারাদেশ থেকে প্রাপ্ত ডেঙ্গু রোগীদের তথ্য নিয়ে পরিসংখ্যান তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি সংস্থাটির হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পরিসংখ্যানটি গণমাধ্যমে পাঠানো হয়।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে আজ শুক্রবার ( ২০ জুন) পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  এর মধ্যে পুরুষ ৪১৯৩ জন ও নারী ২৮৮৩ জন। আর গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৩০৪ জন রোগী। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুনের বেশি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম