1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা : মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯১ জন পড়েছেন
ছবি : বিক্ষুব্ধ লোকজন দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। নকশী বার্তা।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে সোমবার (২৩ জুন) রাতে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বিকল কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। ওইদিন রাত ১০টায় লাকসাম পৌরসভার ভৈষকপালিয়া নামক স্থানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. জহিরুল ইসলাম (৩৭)। তিনি লালমাই উপজেলার পেরুল (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশারের ভাতিজা এবং আলীশ্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
দুর্ঘটনার কারণে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘœন ঘটে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও নিহতের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ার পর লালমাই হাইওয়ে থানাধীন লাকসাম ক্রসিংয়ের পুলিশ ঘটনাস্থলে আসেন।
অপরদিকে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ড ভ্যানটিতে বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন ও যাত্রীসাধারণ আতংকিত হয়ে পড়েন।
ঘটনার পরপরই সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী মো. জহিরুল ইসলাম দ্রুতগতিতে আলীশ্বর থেকে লাকসাম যাচ্ছিলেন। এ সময় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।
এ সময় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, একটি ব্যস্ততম সড়কের ওপর দীর্ঘ সময় ধরে অন্ধকারে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়েছিল। এতে কাভার্ড ভ্যানের পেছনে কোনো ধরনের সাংকেতিক আলো না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ফলে বিক্ষুব্ধ লোকজন দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে লালমাই হাইওয়ে থানার আওতাধীন লাকসাম ক্রসিংয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তারা আসার আগেই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম