1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি কার্যকর

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৮ জন পড়েছেন

বেঞ্জামিন নেতানিয়াহু ও আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি- সংগৃহীত

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের অবসান ঘটিয়ে শুরু হয়েছে যুদ্ধবিরতি। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম প্রেস টিভি।  প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলে একাধিক ক্ষেপণান্ত্র হামলা চালানোর পরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের চালানো ক্ষেপণাস্ত্রের অধিকাংশ ভূপাতিত করা হয়েছে। তবে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরশেবাতে একটি ভবনে আঘাত হানে। এতে চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়। এদিকে, ইরানের এমন মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,  দীর্ঘ ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্প লেখেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় আগামী ৬ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ তাদের চলমান চূড়ান্ত সামরিক অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বলে বিবেচিত হবে।’

তিনি আরও জানান, ‘আনুষ্ঠানিকভাবে, ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে এবং ১২তম ঘণ্টায় ইসরায়েল যুদ্ধবিরতিতে যাবে। ২৪তম ঘণ্টায় ১২ দিনের এই যুদ্ধের আনুষ্ঠানিক ইতি ঘটবে। এই সময়ে উভয় পক্ষই একে অপরের প্রতি শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল আচরণ করবে।’

ট্রাম্প তার পোস্টে বলেন, ‘আমি ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই- এই ‘১২ দিনের যুদ্ধ’ বন্ধের জন্য তাদের দৃঢ়তা, সাহস এবং বুদ্ধিমত্তা প্রশংসনীয়। এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, এবং কখনো হবেও না!’

তিনি আরও লেখেন, ‘সৃষ্টিকর্তা ইসরায়েলকে আশীর্বাদ করুন, সৃষ্টিকর্তা ইরানকে আশীর্বাদ করুন, সৃষ্টিকর্তা মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করুন, সৃষ্টিকর্তা যুক্তরাষ্ট্রকে এবং বিশ্বকে আশীর্বাদ করুন।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম