ছবি- হায়াতুন্নবী।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসাম উপজেলার বড়বাম গ্রামে মাস্টার বাড়ির পাশ থেকে চোখ উপড়ে ফেলা হায়াতুর নবী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম উত্তর পাড়া এলাকার মাস্টার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হায়াতুর নবী
তিনি ওই গ্রামের মৃত. মুসলিম মিয়ার মেঝো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাতের কোনো এক সময় কে বা কারা হায়াতুর নবীকে নির্মমভাবে হত্যা করে গ্রামের পাশে ফেলে রেখে যায়। ২৫ জুলাই সকালে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হায়াতুর নবী এলাকায় একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লোখা পর্যন্ত হত্যার বিষয়ে কোন কিছু জানা যায়নি।
আজগরা ইউনিয়ন সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় খবর আমরা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসি। এখনো পর্যন্ত কিভাবে ঘটনাটি ঘটলো তা জানা যায়নি। তবে তার একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের স্বজনরা এখনো থানায় অভিযোগ করেননি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply