1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নামাজের নিষিদ্ধ সময়

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৮১ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

নামাজ ইসলামের প্রধান ইবাদত। তবে শরিয়তের নির্দেশ অনুযায়ী দিনের কিছু নির্দিষ্ট সময়ে ফরজ, সুন্নত বা নফল নামাজ আদায় করা নিষিদ্ধ। এই নিষিদ্ধ সময়গুলো নির্ধারিত হয়েছে সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে, যাতে মুসলিমরা সূর্যপূজারিদের সঙ্গে সাদৃশ্য থেকে দূরে থাকে এবং ইবাদতের শৃঙ্খলা বজায় রাখেন।

নামাজের নিষিদ্ধ সময়

নবীজি (সা.) বলেন, ‘সূর্যোদয়, সূর্যাস্ত ও সূর্য মধ্যাকাশে থাকার সময় নামাজ পড়া নিষিদ্ধ।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৩১ সুতরাং শরিয়তের আলোকে নামাজের জন্য নিষিদ্ধ সময়গুলো এমন

সূর্যোদয়ের সময়: সূর্যোদয়ের শুরু থেকে সূর্য সম্পূর্ণ উঠে যাওয়া পর্যন্ত (প্রায় ১৫ থেকে ২০ মিনিট) নামাজ পড়া নিষিদ্ধ। নবীজি (সা.) বলেন, ‘সূর্যোদয়ের সময় নামাজ পোড়ো না, কারণ, তখন শয়তান সূর্যের সঙ্গে থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,২৭২)

নবীজি (সা.)-এর অন্তিম সময়

সূর্য মধ্যাকাশে থাকার সময়: সূর্য যখন আকাশের মাঝখানে থাকে (জোহরের সময়ের ঠিক আগে, প্রায় ৫ থেকে ১০ মিনিট), তখন নামাজ পড়া নিষিদ্ধ। এটি সূর্যের শীর্ষস্থানে থাকার সময়, যখন সূর্যপূজারিদের সঙ্গে সাদৃশ্য হতে পারে।

সূর্যাস্তের সময়: ‘সূর্যাস্তের শুরু থেকে সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ।’

উকবা ইবনে আমির আল-জুহানি বলেন, তিনটি সময় আছে যখন আল্লাহর রাসুল (সা.) আমাদের নামাজ পড়তে এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন—যখন সূর্য উদিত হয়, যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে উদিত হয়; যখন দুপুরে সূর্য তার শীর্ষে থাকে, যতক্ষণ না এটি তার শীর্ষে চলে যায় এবং সূর্য যখন সূর্য অস্ত যায়, যতক্ষণ না এটি সম্পূর্ণ অস্ত যায়। (সহিহ মুসলিম, হাদিস: ৮৩১)

ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত: ফজরের ফরজ নামাজের পর সূর্যোদয়ের আগপর্যন্ত কোনো নফল নামাজ পড়া যায় না, তবে ফজরের সুন্নত পড়া যায় যদি ফরজের আগে মিস হয়ে যায়।

আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত: আসরের ফরজ নামাজের পর কোনো নফল নামাজ পড়া যায় না, তবে আসরের সুন্নত পড়তে চাইলে পড়া যেতে পারে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম