1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লঙ্কানদের হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮১ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

প্রথম টি-২০ তে হারের পর সিরিজে ফেরার ম্যাচে লঙ্কানদের বল ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৭৮ রানের লক্ষ্য দিয়ে ৯৪ রানেই অলআউট করে দিয়েছেন রিশাদ হোসেন-শরিফুলরা। ৮৩ রানে বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনার পারভেজ ইমন (০) ও তানজিদ তামিমকে (৫) হারায় বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান।

অফ ফর্মের কারণে ব্যাকফুটে থাকা লিটন দাস দারুণ এক ফিফটি তুলে নেন। লিটনের ব্যাট থেকে ৫০ বলে ৭৬ রান আসে। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। শামীম ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে। তাদের ব্যাটে ভালো পুঁজি পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে দলের ১৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। রান আউট হয়ে ফিরে যান ওপেনার কুশল মেন্ডিস (৮)। সেখান থেকে ৩০ রানে ৪ উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। শরিফুল ইসলাম জোড়া ধাক্কা দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ দলের হাতে এনে দেন।

তবু ওপেনার পাথুম নিশাঙ্কা ক্রিজে থাকায় আশা টিকে ছিল লঙ্কানদের। তাকে তুলে নেন রিশাদ হোসেন। নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দুটি চার ও একটি ছক্কা মারেন। এরপর দাশুন শানাকা ২০ রান করে ফিরলে জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত রিশাদ-সাইফউদ্দিনরা একশ’ রান করতে দেয়নি স্বাগতিকদের।

শুরুতে দুই উইকেট নেওয়া শরিফুল ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করেন। ৩.২ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাইফউদ্দিন ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। ৩ ওভারে মুস্তাফিজ ও মিরাজ যথাক্রমে ১৪ ও ২৬ রান দিয়ে একটি করে উইকেট নেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১৬ জুলাই সিরিজের শেষ টি-২০ খেলতে নামবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম