1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, বন্ধ হবে না পারমাণবিক কর্মসূচি

  • প্রকাশকালঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৮৯ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তবে তাঁর দেশ তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না; বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।

আজ বুধবার আল–জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে গত মাসের ১২ দিনব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তাঁর অন্যতম প্রথম সাক্ষাৎকার। ওই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়।

সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে, তখনই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই সীমিত।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল–জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে।’

ইরানি প্রেসিডেন্ট বলেন, ১২ দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির ওপর ইরানের কোনো আস্থা নেই।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা এ ব্যাপারে খুব একটা আশাবাদী নই।’

ইরানের প্রসিডেন্ট আরও বলেন, ‘এসব কারণে আমরা যেকোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত হেনেছি। তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। এর উদ্দেশ্য ছিল, ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণভাবে “ধ্বংস” করে দেওয়া। কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।’

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে : 

আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা উন্নয়নের এ কার্যক্রম ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই’ পরিচালিত হবে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি। কারণ, আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান।’

পেজেশকিয়ান বলেন, ‘আমরা কূটনীতিতে বিশ্বাস করি। তাই ভবিষ্যতের যেকোনো আলোচনা উভয় পক্ষের লাভের ভিত্তিতে হতে হবে। আমরা হুমকি বা জোরজবরদস্তি মেনে নেব না।’

এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তা একটি ভুল ধারণামাত্র।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম