1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা

  • প্রকাশকালঃ সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪৪৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন করে কেউ করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়নি নিউজিল্যান্ডে। সারা পৃথিবীর প্রায় সব দেশে যখন প্রতিদিনেই সংক্রমণ বেড়ে চলেছে, সেখানে নিউজিল্যান্ডে ঘটছে তার উল্টোটা। ফলে সোমবার (৮ জুন) নিজের দেশকে করোনামুক্ত হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের সর্বশেষ কোভিড পজিটিভ রোগীটিও এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দেশটিতে লকডাউন আর থাকছে না। এরপর সামাজিক দূরত্ব বিধিও থাকবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার।

এর আগে টানা কয়েক সপ্তাহ ধরে কড়াভাবে লকডাউন পালন করে নিউজিল্যান্ড। লকডাউনের সময় দেশের প্রত্যেক মানুষ যাতে ঘরে থাকেন, তা নিশ্চিত করেছিল প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের সরকার। তার ফলও মিলেছে হাতেনাতে। বিশ্বের বেশিরভাগ দেশ এখনও যেখানে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দিশেহারা, সেখানে করোনাশূন্য দেশগুলোর তালিকায় স্থান পেল নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ওশেনিয়া অঞ্চলের এই দেশটিতে মোট ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ২২ জন মারা গেছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ১ হাজার ৪৮২ জন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম