1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশে ফের কমল স্বর্ণের দাম

  • প্রকাশকালঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন পড়েছেন

ছবি- সংগৃহীত। 

নকশী বার্তা ডেস্ক : 

স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের সাম্প্রতিক নিম্নগতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমেছে।

শনিবার (২৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ অক্টোবর সোমবার থেকে সারা দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্যহার (প্রতি ভরি)

স্বর্ণের দাম (ক্যাডমিয়ামসহ):

২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ২,০৭,৯৬৮ টাকা

২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৯৮,৪৪৩ টাকা

১৮ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৭০,১৮১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৪৫৫ টাকা

রৌপ্যের দাম (ক্যাডমিয়ামসহ):

২২ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৫,৪৬৮ টাকা

২১ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৫৩৯ টাকা

১৮ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৪৬৮ টাকা

সনাতন পদ্ধতির রূপা: ৩,৩৬৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে উল্লিখিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম