1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ জন পড়েছেন
ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা  : 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।  মঙ্গলবার চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন সমকালকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তাঁর (খালেদা জিয়া) দ্রুত সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষা জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

সুস্থতার জন্য দোয়া মিলাদ
খালেদা জিয়ার সুস্থতায় ঢাকায় দোয়া মাহফিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম