1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্কুলে ভর্তির লটারি হবে বৃহস্পতিবার, দেখবেন যেভাবে

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা : 

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির আয়োজন করা হবে।

শিক্ষার্থী এবং অভিভাবকদের লটারির ফলাফল জানতে আসার প্রয়োজন নেই। তারা অনলাইনে ঘরে বসেই ফলাফল দেখতে পারবেন। লটারি সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজেও লটারির সরাসরি সম্প্রচার দেখা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির প্রক্রিয়া ডিজিটাল লটারি মাধ্যমে সম্পন্ন করা হবে। লটারি শেষে ফলাফল ডাউনলোড করে বিদ্যালয়ের প্রধানরা জেলা ও উপজেলা ভর্তি কমিটিকে ই-মেইলে জানাবেন এবং নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করবেন।

গত ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয় এবং ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শেষ হয়। এই সময়ের মধ্যে ১০,৫৬,০৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।

২০২৬ শিক্ষাবর্ষে ৪,০৪৮টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হবে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি ৩,৩৬০টি। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১,৯৩,২৮১টি শূন্য আসন রয়েছে। সরকারি স্কুলে আসন ১,২১,০৩০টি, বেসরকারিতে ১০,৭২,২৫১টি।

সরকারি স্কুলে প্রতি আসনের জন্য প্রায় ৬টি আবেদন এসেছে। বেসরকারি স্কুলে সব শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেও ৭৩,৬০৫টি আসন শূন্য থাকবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম