1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রাতের তাপমাত্রা কমবে, পড়তে পারে কুয়াশা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা : 

সারা দেশে আগামীকাল বুধবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘দুইদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বিক্ষিপ্তভাবে দুই-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা খুব একটা কমবে না। কখনো কিছুটা কমলেও আবার কখনো তা বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবারও রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার কিছুদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা। ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না।

কে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৪ ডিগ্রি। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ঢাকায় এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম