1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সিরিয়ায় বিক্ষোভ ঘিরে সহিংস সংঘর্ষ, নিহত একাধিক

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা : 

সিরিয়ার লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে বিক্ষোভ চলাকালে প্রাণঘাতী সংঘর্ষে এক নিরাপত্তা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত কয়েক ডজন মানুষ। রোববার সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের এ সংঘাত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনে সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় আটক হওয়া ব্যক্তিদের মুক্তি এবং তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শত শত মানুষ তারতুস ও লাতাকিয়ার রাস্তায় নেমে আসে।

আল জাজিরার এক প্রতিবেদকের বরাতে জানা গেছে, লাতাকিয়ার আজহারি রাউন্ডঅ্যাবাউটে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, তারতুস প্রদেশের বানিয়াস শহরের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করলে অন্তত দুই সেনা আহত হন।

সিরিয়ার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিক্ষোভ ও সহিংসতার এই ঘটনাগুলো দেশটির উপকূলীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম