1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পুতিনের হাত ধরে মহাকাশে ইরান, উদ্বেগে পশ্চিমা বিশ্ব

  • প্রকাশকালঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ জন পড়েছেন

ছবি:  সংগৃহীত। 

নকশী বার্তা : 

পশ্চিমা বিশ্বের কড়া নজরদারি ও দখলদার ইসরায়েলের চোখ রাঙ্গানি, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মহাকাশের বুক চিরে উৎক্ষেপণ হলো ইরানের তিনটি কৃত্রিম উপগ্রহ। একের পর এক নিষেধাজ্ঞার পাহাড় ডিঙ্গিয়ে মস্কোর বন্ধুত্বের হাত ধরে মহাকাশে নিজেদের শক্তিমত্তার জানান দিল তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈশ্বিক চাপের মুখে থাকা দেশটি যেন স্পষ্ট বুঝিয়ে দিল, নিষেধাজ্ঞার শৃঙ্খল তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে বন্ধু রাষ্ট্র রাশিয়ার ওপর ধীরে ধীরে নির্ভরতা বাড়িয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সাহায্যে মহাকাশে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাশিয়ার সহায়তায় মহাকাশে পাঠানো তিনটি স্যাটেলাইট হলো– পায়া, জাফর-২ এবং দ্বিতীয় কাউসার। এই স্যাটেলাইটগুলো মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করে কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ইরানের বিজ্ঞানীদের সহায়তা করবে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি এই অভিযানকে ইরানের বিজ্ঞানীদের এক বিশাল জয় বলেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীরাই নকশা করেছে এবং তৈরি করেছেন। তিনি আরও ইঙ্গিত দেন যে, রাশিয়ার সাথে ইরানের এই সহযোগিতা কেবল মহাকাশেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন ক্ষেত্রে ইরান ও রাশিয়া একসাথে কাজ করছে। তার মধ্যে কিছু বিষয় প্রকাশ্যে আনা হলেও অন্য ক্ষেত্রগুলো তারা গোপনই রাখতে চান।

মূলত ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সূচনার পর থেকেই ইরান ও রাশিয়ার বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। যদিও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করে যুদ্ধে সাহায্য করছে। তবে তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ সেই ক্রমবর্ধমান বন্ধুত্বেরই একটি বড় প্রমাণ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম