1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি : 

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সভার মূল লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

বৃহস্পতিবার বিকেলে লাকসামের অস্থায়ী সেনা ক্যাম্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল শামছুল আরিফিন নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। সেনাবাহিনী গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার তথ্য দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেজর ফাহিম আল নাহিয়ান, মেজর নুফায়ের ও মেজর নুসরাত কবির।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রবীন সাংবাদিক মশিউর রহমান সেলিম, মোজাম্মেল হক আলম, আব্দুর রহিম, নুরু উদ্দিন জালাল আজাদ,  আহসান উল্লাহ, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন, মনোহরগঞ্জের সাংবাদিক আবু ইউসুফ, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, হাসান, নাঙ্গলকোটের সাংবাদিক মজিবুর রহমান, কামাল হোসেন, ওমর ফারুক, হুমায়ুন কবির, লালমাইয়ের সাংবাদিক জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন জয় প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম