ছবি : নকশী বার্তা।
নকশী বার্তা :
রমজান মাসের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো শারীরিক প্রস্তুতি। কেননা রোজা রাখার জন্য শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি। শারীরিক কষ্ট সহ্য করতে না পারলে রোজা রাখা কঠিন হয়ে যাবে। চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ রোজা রাখা শুরু করলে রোজাদার ব্যক্তি ক্লান্তি, পানিশূন্যতা, ইউরিন ইনফেকশন ও অ্যাসিডির মতো সমস্যার মুখোমুখি হতে পারেন, যা পূর্বপ্রস্তুতির মাধ্যমে হ্রাস করা সম্ভব।
পূর্বপ্রস্তুতি কেন প্রয়োজন
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট পুষ্টিবিদ ডা. রুবা আল হুরানি বলেন, রমজান শুরু হওয়ার আগেই শারীরিক ও পুষ্টিগত প্রস্তুতি শুরু করা প্রয়োজন। পূর্বপ্রস্তুতি রোজাদারকে পরিপাক, জলচক্র ও ঘুমের ধরনে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। পূর্বপ্রস্তুতি ছাড়া রমজানে জীবনধারায় যে আকস্মিক পরিবর্তন আসে তা ব্যক্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
রমজান মাসের শারীরিক প্রস্তুতি
রমজানের আগে যেসব কাজের মাধ্যমে রোজাদার ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, তার কয়েকটি তুলে ধরা হলো—
১. খাবারের সময়ে সামঞ্জস্য আনা : ডা. রুবা আল হুরানি বলেন, রমজানের আগে ধীরে ধীরে খাবারের সময়ের ভেতর পরিবর্তন আনা জরুরি।
প্রোটিনের অভাব দূর করে ডিম, মাছ, মুরগি ও ডাল—এসব খাবার শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। অলিভ অয়েল ও বাদামজাতীয় খাবার উপকারী ফ্যাট বাড়ায়।৪. ছাড়তে হবে কিছু খাবার : ডা. ইমান ফারাজ আরো বলেন, রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য কিছু অস্বাস্থ্যকর খাবারও পরিহার করতে হবে। যার মধ্যে ভাজাপোড়া, মসলাজাতীয় খাবার, অতিরিক্ত টমেটো, অতিরিক্ত লেবু, কোমল পানীয় বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা এগুলো পরিপাকযন্ত্রের প্রদাহ বৃদ্ধি করে। চিনির ব্যবহারও কমাতে হবে। এতে শক্তি ক্ষয় ও ইনসুলিন বৃদ্ধির হাত থেকে বাঁচা সম্ভব।
৫. চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা : যাঁরা জটিল ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রমজানের আগেই তাঁদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত, বিশেষত যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত—যাঁদের ইনসুলিন নিতে হয়, যাঁরা হৃদরোগে আক্রান্ত, যাঁদের উচ্চ রক্তচাপ আছে, যাঁদের দীর্ঘস্থায়ী কিডনির রোগ আছে তাঁরা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। যে গর্ভবতী নারীর কোনো রকম ঝুঁকি আছে, যাঁরা সন্তানকে স্তন্যদান করেন তাঁরাও চিকিৎসকের পরামর্শ মেনে রোজা রাখবেন। এমন অতিশয় বৃদ্ধ মানুষ, খাদ্যের রুটিন ভঙ্গ করলে যাঁদের অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে এবং যাঁরা অতিরিক্ত পুষ্টিহীনতায় ভোগেন তাঁদেরও চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন।
৬. চা-কফি পানের হার কমানো : রমজানের শারীরিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি দিক হলো ক্যাফেইনজাতীয় খাবার তথা চা-কফি পানের হার ধীরে ধীরে কমিয়ে আনা। কেননা হঠাৎ করে তা কমিয়ে দিলে শরীরে ঝিমুনি ভাব আসতে পারে এবং মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে।
৭. হালকা ব্যায়ামে অভ্যস্ত হওয়া : প্রতিদিন অল্প পরিমাণ হাঁটলে বা পরিশ্রম করলে ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ে, হজম ভালো হয় এবং রোজার দুর্বলতা কমে। যারা ভারী ব্যায়াম করেন তাঁদেরও হালকা ব্যায়ামে অভ্যস্ত হওয়া প্রয়োজন। কেননা ভারী ব্যায়াম রোজা পালনে ব্যাঘাত তৈরি করতে পারে।
৮. পানি পানের পরিমাণ বৃদ্ধি করা : রোজায় পানিশূন্যতা হলে রক্তচাপ কমে, কিডনির ওপর চাপ পড়ে ও কোষ্ঠকাঠিন্য বাড়ে। আগেই বেশি পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করলে শরীর পানি ধরে রাখতে শেখে। ফলে রোজার সময় পানিশূন্যতার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
শারীরিক প্রস্তুতির পাশাপাশি রোজাদারের উচিত নিজেকে মানসিকভাবে রোজা রাখার জন্য প্রস্তুত করা।
(গালফ নিউজ অবলম্বনে)

Leave a Reply