1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫৩ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১টা ৫২ থেকে ১টা ৫৪ মিনিটের মধ্যে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মাত্রা নিয়ে ভিন্ন তথ্য :

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী কোথাও কোথাও ৫ দশমিক ৫ মাত্রার কথাও উল্লেখ করা হয়েছে।

এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আশাশুনি, সাতক্ষীরা। স্থানীয়রা শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। এ সময় মসজিদে নামাজ আদায় করতে যাওয়া অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফায় ভূমিকম্পটি অনুভূত হয় এবং উৎপত্তিস্থল সাতক্ষীরাই।

কলকাতাতেও কম্পন :

ভারতের কলকাতা শহরেও একই সময়ে কম্পন অনুভূত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা জানিয়েছে, সেখানে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন টের পাওয়া গেছে বলে ভারতের আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইনে জানিয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

এ ছাড়া গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ী ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে সারা দেশে ১০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম