1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন দিতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

বরিশাল প্রতিনিধি :

সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বেশি বাড়বে। আর সাংবাদিকদের অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে, সত্য প্রকাশে তত বেশি আগ্রহী হবে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমি সাংবাদিকদের সমস্যা উত্তরণে তাদের পাশে থাকব। সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে। এজন্য আমি গণমাধ্যমের মালিকদের সঙ্গে বৈঠক করবো। শুক্রবার বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপারসহ নেতৃবৃন্দ।

এর আগে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমে আমরা এখনও যুক্ত হতে পারেনি। গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। এজন্য সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্যে ও বিভেদের বিষয়ে আমি এখনও পুরোপুরি অবহিত নই। সৃষ্ট সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে সভা শেষে তথ্য মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনকে ২ কোটি ১৭ লাখ টাকার বিআরটিএ’র সহায়তা চেক বিতরণ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম