1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮৭ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা।

শনিবার (২১ মার্চ) সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তারপর উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠ সংস্কারের জন্য নির্দেশনা দেন। ‎ ‎তিনি বলেন, ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বর্তমানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক পর্যায়ে একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। তাই এ ধরনের অপরাধ মোকাবিলায় এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। কীভাবে এই সমস্যার বৈশ্বিক মোকাবিলা করা যায় সে লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে “গ্লোবাল সামিট অন ফ্রড” আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশ একত্রিত হয়ে এ বিষয়ে সম্মিলিত কৌশল প্রণয়নের উদ্যোগ নেয়। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য এটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সব সময়। যাতে বর্তমান সাহায্য বহাল থাকে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টা যেন আরও বৃদ্ধি পায় আমরা সে আহ্বান জানাই।

‎এরপর মন্ত্রী সকাল ১০টার দিকে মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। ‎ ‎এর আগে সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটের দিকে গাড়িযোগে ঈদের নামাজ আদায়ে নিজ বাড়ি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান। তারও আগে সকাল ৮ টায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বাসভবন সাঈদ ম্যানশনে জড়ো থাকে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। অবস্থান নেতাকর্মীসহ সাধারণ মানুষজন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম