1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় ট্রেন দূর্ঘ/ট/নার নি/হ/ত-১২, বরখাস্ত, গেটম্যান তদন্ত কমিটি গঠন

  • প্রকাশকালঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১২৮ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে থাকা ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) রেলওয়ে পূর্বাঞ্চল (চট্টগ্রাম) বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে দায় প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।”
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় লক্ষিপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “গেট পুরোপুরি নামানো ছিল না। বাসটি দ্রুত উঠে পড়ে লাইনে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেন এসে ধাক্কা দেয়।”
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অজয় ভৌমিক বলেন, “আহতদের বেশিরভাগের মাথায় গুরুতর আঘাত রয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।”
এদিকে, আহতদের স্বজনদের অভিযোগ, “ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম