1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অগ্নিদগ্ন দৈনিক যুগান্তরের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যু

  • প্রকাশকালঃ শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪৬৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি… রাজিউন)।

তার মৃত্যুতে বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রকাশক সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরে তার নিজ বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কীভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তার স্ত্রী শাহীনা হোসেন পল্লবী জানান, অফিস থেকে রাতে বাসায় ফিরে খাবার খেয়ে তাহাজ্জুতের নামাজ পড়েন নান্নু। এর কিছুক্ষণ পর তার চিৎকার শুনতে পাই। পাশের কক্ষ থেকে বের হয়ে দেখি তার শরীরের পেছনের অংশে আগুন জ্বলছে। তিনি বাথরুমের দিকে যাচ্ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতে ভর্তি করা হয়েছিল নান্নুকে। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ২ জানুয়ারি ওই একই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন। ২০০৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন নান্নু।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম