1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে ধস

  • প্রকাশকালঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আকস্মিক ঘোষণায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের পতন ঘটেছে। দীর্ঘ উত্তেজনার পর দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির খবরে বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। আল-জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪.৮৪ ডলার বা ১৩.৬ শতাংশ কমে ৯৪.৪৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম ১৬.১৩ ডলার কমে নেমেছে ৯৬.৮২ ডলারে। তেলের বাজারে এমন নজিরবিহীন পতনের পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো—ইরানকে তাৎক্ষণিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে হবে। দীর্ঘ অচলাবস্থার পর এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল হওয়ার খবরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা দেখছেন বিনিয়োগকারীরা।

একই সুর শোনা গেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে। এছাড়া পরবর্তী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। দুই বৈরী দেশের এই নমনীয় অবস্থানে তেলের বাজারে স্বস্তি ফিরেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম