1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। নকশী বার্তা :

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার তার অবস্থানকে অধিকাংশ মানুষই সমর্থন করছে।

এরই মধ্যে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ-সমাপ্তির প্রস্তাব এখনও তারা পর্যালোচনা করছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যা ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার ভিত্তি হতে পারে।

প্রস্তাবিত এই কাঠামোয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করা, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার মতো বিষয় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুধবার ট্রাম্প এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে হামলা ‘আরও তীব্র’ হতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে সম্মত হয়েছে, যদিও তেহরান এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাস এই পথ দিয়ে পরিবহন হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ইরান কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের ‘পূর্ণ সমন্বয়’ রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে দেওয়া এবং তাদের পারমাণবিক সক্ষমতা ভেঙে ফেলা।

যুদ্ধবিরতির আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও কমেনি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম