1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

  • প্রকাশকালঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৩ জন পড়েছেন
ছবি : লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরঞ্জ বাজারে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামের নেতৃতত্বে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতিতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে মুদাফ্ফরগঞ্জ বাজারে চাঁদপুর সফরকালে লাকসাম উপজেলা-পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের ভাগ্য বদলে কাজ করে যাবো। দেশকে পুনর্গঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, তা শিক্ষায় হোক কিংবা অর্থনৈতিকভাবে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হবে। বেকার সমস্যা দূর করতে কাজ করতে হবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষের বিপুল সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি দেশ পুনর্গঠনে জনগণের সক্রিয় সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানান। দেশের মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দেওয়ার কাজ অল্প করে হলেও শুরু করা হয়েছে। এর মানে দাঁড়ায়, বিএনপি দেশের মানুষকে যে কথা দেয়, সরকারে থাকলে তা সব সময় রক্ষা করার চেষ্টা করে।’
এ সময় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে লাকসাম উপজেলার বিজরা থেকে মুদাফরগঞ্জ বাজার পথসভাস্থল পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজরা ও মুদাফরগঞ্জে উপস্থিত নেতাকর্মী ও উচ্ছসিত জনতা কুমিল্লা বিভাগ ও লাকসামকে জেলা ঘোষণার দাবি জানান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেবল দলীয় নেতাকর্মীই নয়, বিপুলসংখ্যক সাধারণ মানুষও এ অঞ্চলে ভিড় করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম