1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হজে কঠোর নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা : 

পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে একগুচ্ছ কঠোর নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের হজে মক্কা, মদিনা এবং অন্যান্য পবিত্র স্থানে কোনো ধরনের রাজনৈতিক বা সাম্প্রদায়িক পতাকা বহন, স্লোগান দেওয়া কিংবা মিছিল করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদুল হারাম, মসজিদে নববী, এসব পবিত্র স্থানের আশপাশের চত্বর এবং সেখানে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর থাকবে। মূল উদ্দেশ্য হলো হজ চলাকালীন বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে স্থাপন করা কোনো ব্যারিয়ার, প্রতিবন্ধকতা বা নিয়ন্ত্রণব্যবস্থা অপসারণ, ক্ষতিগ্রস্ত করা কিংবা জোরপূর্বক অতিক্রম করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং ইবাদতের পরিবেশ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, মক্কায় প্রবেশ কিংবা সেখানে অবস্থানের জন্য প্রত্যেক হাজির বৈধ হজ পারমিট থাকা বাধ্যতামূলক। বিভিন্ন নিরাপত্তা চৌকিতে এই পারমিট যাচাই করা হবে এবং অনুমতি ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না।

শৃঙ্খলা বজায় রাখা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে মসজিদুল হারামসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাজিদের যেকোনো প্রয়োজনে নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পবিত্র হজের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম