1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৫ জন পড়েছেন
ছবি : অভিযুক্ত জামাল হোসেন। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসামে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. জামাল হোসেন (৫২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা করেছেন শিশুটির মা।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।
এলাকাবাসী জানায়, গত বুধবার দুপুরে শিশুটি স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। বৃষ্টি শুরু হলে শিশুটির এক ফুফু তাকে নিজের ঘরে নিয়ে যান। ফুফু ঘর থেকে বের হলে ওইখানে আসেন জামাল। মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটি তখন চিৎকার করে ঘর থেকে বের হয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পরে আত্মগোপনে চলে যান জামাল।
এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামালের বিরুদ্ধে এর আগেও এক বিবাহিত নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। ওই সময় আইনগত পদক্ষেপ না নিয়েই বিষয়টির নিষ্পত্তি হয়।
এ ঘটনায় জামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওই গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আজহারুল হক খোকা।
লাকসাম থানার এসআই নেছার আহাম্মদ বলেছেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওসি কামরুন্নাহারের ভাষ্য, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম