1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শাহরাস্তিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ

  • প্রকাশকালঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০৯ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কুয়ারু গ্রাম এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। চাঁদপুর থেকে কুমিল্লাগামী ‘বোগদাদ পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ জুলাই) রাত ১১টার সময়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বোগদাদ বাসটি কুয়ারু গ্রাম অতিক্রম করার সময় বিপরীতমুখী অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা তৎক্ষণাৎ উদ্ধার অভিযান চালিয়ে অটোরিকশায় থাকা প্রতিটি আহত যাত্রীকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সংবাদটি প্রকাশ হওয়ার সময় পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম