1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রেকর্ড ছুঁলো স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৬ হাজার

  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২৫ জন পড়েছেন

ছবি  :সংগৃহীত। 

নকশী বার্তা :

দেশের বাজারে টানা দরপতনের পর ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

শনিবার (১৫ আগস্ট) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দরসূচি (ভ্যাটসহ):

  • ২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা (প্রতি ভরি)
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা (প্রতি ভরি)
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা (প্রতি ভরি)

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ক্রয়-বিক্রয়ে নির্ধারিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে; ফলে আলাদাভাবে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার বদল (এক্সচেঞ্জ) বা ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নীতি বহাল থাকবে।

এর আগে গত ১৪ আগস্ট সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৫২ বার দর বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। (গত ২০২৫ সালে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল)।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম

স্বর্ণের দামে পরিবর্তন এলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম