1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পর্দার আড়ালের আসমা বেগমদের জীবন সংগ্রাম

  • প্রকাশকালঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১১ জন পড়েছেন

তাছলিমা রহমান লিমু :

ভোর পাঁচটা। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভাঙে আসমা বেগমের (ছদ্মনাম)। চারপাশ তখনো আঁধারে ঢাকা, নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙে শুরু হয় আসমার প্রতিদিনের ‘অদৃশ্য’ ডিউটি। যে ডিউটির কোনো নির্ধারিত কর্মঘণ্টা নেই, নেই ওভারটাইম ভাতা, আর মাস শেষে হাতে আসে না কোনো বেতনের খাম। আলো ফোটার আগেই রান্নাবান্না, গৃহস্থালির কাজ, সন্তানদের দেখাশোনা এবং পরিবারের সবার যত্ন নেওয়ার নিরবচ্ছিন্ন লড়াই।
কাজের বুয়া থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্যের চাহিদা মেটানো তার দিনের শুরুটা হয় রান্নাঘরের ধোঁয়া আর হাঁড়ি-পাতিলের টুংটাং শব্দে। স্বামী আর দুই সন্তানের সকালের নাস্তা, টিফিন প্রস্তুত করা, ঘর গুছানো, কাপড় ধোয়া, রাতের খাবার পর্যন্ত এক মুহূর্ত জিরোনোর সুযোগ পান না তিনি। কিন্তু পরিবারের কাছে এটি যেন এক স্বাভাবিক দৃশ্য ‘সে তো ঘরের কাজই করে, আর এমন কী!’ আমাদের সমাজে একজন পুরুষ বা চাকরিজীবী নারী বাইরে কাজ করে উপার্জন করলে তাকে মূল্যায়ন করা হয়। কিন্তু আসমা বেগমদের মতো লাখো গৃহিণীর ২৪ ঘণ্টার অক্লান্ত শ্রমকে ধরা হয় ‘পারিবারিক দায়িত্ব’ হিসেবে। এমন লক্ষ-কোটি আসমা বেগমরা মাসিক কোনো নির্দিষ্ট বাজেট ছাড়াই পুরো সংসার পরিচালনা করার দৈনন্দিন দক্ষতার পরিচয় দেয়। একটি সংসারের বাজারের অনিয়মিত খরচের মাঝেও টেনে নেওয়া একজন দক্ষ প্রতিষ্ঠান প্রধানের চেয়ে কম নয়। সবার অফিসে ছুটির দিন থাকে, কিন্তু আসমা বেগমের বছরের ৩৬৫ দিনই কর্মদিবস। অসুস্থ হলেও সংসার থমকে যায় না, ব্যথার ওষুধ খেয়েই চলে হাঁড়ি হাঁড়িপাতিল পুরনোর কাজ।


“সকাল থেকে রাত অবধি খাটুনি শেষে যখন দিন শেষে শুনি ‘সারাদিন ঘরে বসে করোটা কী?’, তখন বুকের ভেতরটা ভেঙে যায়।” আসমা বেগমের কাজের কোনো ছুটির দিন নেই। জ্বর-সর্দি হলেও উনুন জ্বালাতে হয়, সংসারের চাকা সচল রাখতে হয়। অসুস্থ শরীর নিয়েও তিনি পরিবারের সবাইকে গুছিয়ে রাখেন, অথচ তার নিজের একটু যত্নের কথা ভাবার সময় বা সুযোগ কারো হয়ে ওঠে না। অর্থনীতির ভাষায় গৃহিণীদের এই শ্রমকে বলা হয় অবৈতনিক সেবা কাজ। একজন সাধারণ চাকুরিজীবী দিনে ৮-১০ ঘণ্টা কাজ করেন, যেখানে একজন গৃহিণীর কাজের সময়সীমা প্রায় ১৪-১৬ ঘণ্টা। আসমা বেগমদের এই নীরব আত্মত্যাগ শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজ ব্যবস্থারই একটি চিত্র। সারাদিন খাটুনির পরও নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার সময় তার হয় না বললেই চলে। শরীরের ছোটখাটো ব্যথা-বেদনাকে পাত্তা না দিয়ে পরিবারকে সেবা দেওয়াই তার নিয়তি হয়ে দাঁড়ায়। দিনের পর দিন একই রুটিন, সামাজিক যোগাযোগহীনতা এবং কাজের স্বীকৃতি না পাওয়া তাকে এক গভীর মানসিক একাকীত্বের দিকে ঠেলে দেয়। একজন গৃহিণী সংসার নামক নাটকের মূল চালিকাশক্তি, অথচ তিনি থাকেন সর্বদা পর্দার আড়ালে। তাদের এই অবদানকে কেবল ‘দায়িত্ব’ বলে ছোট না করে কাজের সামান্যতম প্রশংসাও একজন গৃহিণীর কাজের ক্লান্তি অর্ধেক কমিয়ে দিতে পারে। সংসারের কাজ শুধু নারীর একার নয়, পরিবারের অন্যদেরও এতে হাত বাড়ানো উচিত। সপ্তাহে অন্তত একদিন তাদেরও পূর্ণ বিশ্রামের সুযোগ পাওয়া উচিত।

রূপান্তরিত নারী হতে সমাজ আমাকে বাধ্য করেছে : তাসনুভা আনান শিশির

আসমা বেগমরা গ্রামীণ কিংবা মধ্যবিত্ত নারীর নিঃশব্দে সংসার আগলে রাখার চিরাচরিত গল্পের নাম। তারা কোনো পুরস্কারের আশায় কাজ করেন না। তারা চান একটু সম্মান, ভালোবাসার দুটো কথা আর তাদের কষ্টটার একটু স্বীকৃতি। পর্দার আড়ালে থাকা এই নিঃস্বার্থ সেবকদের মর্যাদা যেদিন আমরা দিতে শিখব, সেদিনই একটি পরিবার ও সমাজ সত্যিকার অর্থে সুন্দর হয়ে উঠবে। আসমা বেগমরা আলো ছড়ানো কোনো রূপকথা নন; তারা হলেন মোমবাতির মতো, যারা নিজেরা নিঃশব্দে গলে গিয়ে পুরো সংসারকে আলোকময় করে রাখেন। আবার তারা কোনো একক চরিত্রও নন; তারা আমাদের সমাজের কোটি নীরব গৃহিণীর প্রতীক। পর্দার আড়ালে থাকা এই নিঃস্বার্থ যোদ্ধাদের ত্যাগকে কেবল ভালোবাসা নয়, দিতে হবে প্রাপ্য সম্মান ও স্বীকৃতি। কারণ, তাদের শ্রমের আলোতেই আলোকিত হয় আমাদের প্রতিটি গৃহকোণ।

লেখক : ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম