1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুত্তাব : সোনালি যুগে শিশুশিক্ষার সূতিকাগার

  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

একটি সময় ছিল, যখন মুসলিম শিশুর হাতে কলম উঠত, সামনে থাকত কাঠের ফলক, কালি আর কোরআনের আয়াত, তখন তার শিক্ষাজীবন শুধু অক্ষর চেনার মধ্যেই সীমাবদ্ধ থাকত না—সেই শিক্ষার সঙ্গে যুক্ত হতো নৈতিকতা, শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ ও জীবনবোধ। ইসলামী সভ্যতার ইতিহাসে এমনই এক প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘কুত্তাব’।

এটি ছিল মুসলিম সমাজে শিশুদের প্রাথমিক শিক্ষা, বিশেষ করে কোরআন, লেখাপড়া, আরবি ভাষা ও মৌলিক গণিত শেখানোর অন্যতম প্রধান কেন্দ্র। আজকের স্কুলব্যবস্থা, শ্রেণিকক্ষ, পাঠ্যবই কিংবা আধুনিক শিক্ষাপদ্ধতির বহু আগে মুসলিম সমাজে কুত্তাব শিশুদের শিক্ষার ভিত্তি নির্মাণ করেছিল। পরবর্তী সময়ে ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে কুত্তাবের বিস্তার ঘটে এবং এটি মুসলিম সমাজের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

কুত্তাব কী?

‘কুত্তাব’ শব্দটি আরবি ‘কিতাবাহ’ শব্দমূল থেকে এসেছে, যার অর্থ লেখা।

কুত্তাব বলতে মূলত এমন স্থানকে বোঝানো হতো, যেখানে শিশুদের লেখাপড়া শেখানো হতো। এর বহুবচন কাতাতিব বা মাকাতিব। ইসলামের প্রাথমিক যুগে কুত্তাবের কার্যক্রমকে মোটামুটি দুই ধরনের হিসেবে দেখা যায়। এক ধরনের কুত্তাবে শিশুদের পড়া, লেখা, বানান, সুন্দর হস্তাক্ষর ও প্রাথমিক গণিত শেখানো হতো।
অন্য ধরনের শিক্ষাকেন্দ্রে কোরআন ও ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়া হতো। সময়ের সঙ্গে কুত্তাবের কাঠামো ও পাঠক্রমও বিস্তৃত হয়। কোথাও এটি ছোট একটি ঘর, আবার কোথাও বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে বড় শিক্ষাকেন্দ্রে পরিণত হয়।

ইসলামের প্রথম যুগে মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি ছিল শিক্ষা, জ্ঞানচর্চা, পরামর্শ ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। শিশুরাও সেখানে কোরআন ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করত।

ধীরে ধীরে কুত্তাব মসজিদের বাইরে শিশুদের প্রাথমিক শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হয়। এর ফলে মসজিদ পরিণত হয় প্রাপ্তবয়স্কদের ইবাদত, জ্ঞানচর্চা ও ধর্মীয় আলোচনার গুরুত্বপূর্ণ কেন্দ্রে; আর কুত্তাব হয়ে ওঠে শিশুদের প্রাথমিক শিক্ষার প্রাণকেন্দ্র।
ইসলামী বিজয়ের সঙ্গে কুত্তাবের বিস্তার : ইসলামী রাষ্ট্রের বিস্তার এবং নতুন নতুন অঞ্চলে মুসলিম সমাজের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কুত্তাবের সংখ্যাও বাড়তে থাকে। বিজিত অঞ্চলে মুসলিমদের সন্তানদের কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার পাশাপাশি নতুন মুসলমানদের ধর্মীয় জ্ঞান শেখানোর প্রয়োজনীয়তা থেকেই বিভিন্ন শহরে কুত্তাব প্রতিষ্ঠিত হয়। বসরা, কুফা, ফুস্তাত, দামেস্ক, আলেপ্পো, কারাওইন ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ নগরগুলোতে কুত্তাবের বিস্তার ঘটে। দ্বিতীয় হিজরি শতাব্দী থেকে কুত্তাব ব্যবস্থায় আরো বড় পরিবর্তন দেখা যায়। একদিকে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা দ্রুত বাড়তে থাকে; অন্যদিকে কুত্তাবের অবকাঠামোও উন্নত হয়।

ঐতিহাসিক বর্ণনায় এমন শিক্ষাকেন্দ্রের কথাও পাওয়া যায়, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করত। এতে বোঝা যায়, কুত্তাব শুধু ছোট শিশুদের স্থানীয় পাঠশালা হিসেবে সীমাবদ্ধ ছিল না; সময়ের সঙ্গে এটি একটি বিস্তৃত ও সংগঠিত শিক্ষাব্যবস্থায় রূপ নেয়।

কুত্তাবের শিক্ষা শুধু ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল—এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। ঐতিহাসিক সূত্রে মেয়েদের শিক্ষা গ্রহণেরও প্রমাণ পাওয়া যায়। তবে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশা এড়ানোর জন্য তাদের আলাদা রাখার বিষয়ে আলেমরা গুরুত্ব দিয়েছেন। ফলে মেয়েরা শিক্ষার সুযোগ পেত, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হতো।

কুত্তাবে শিশুর দৈনন্দিন জীবন : 

সাধারণত শিশুকে অল্প বয়সেই বাড়ির কাছের কুত্তাবে পাঠানো হতো। প্রায় ছয় বছর বয়সকে অনেক ক্ষেত্রে শিক্ষার উপযুক্ত সূচনা হিসেবে বিবেচনা করা হতো। শিশুর দিন শুরু হতো খুব ভোরে। ফজরের নামাজের পর সে কুত্তাবে যেত। কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করা ছিল শিক্ষার অন্যতম প্রধান অংশ। এরপর সেই আয়াত লিখে অনুশীলন করা, সঠিকভাবে তিলাওয়াত করা এবং পুনরাবৃত্তির মাধ্যমে মুখস্থ দৃঢ় করা হতো। দুপুরে কিছুটা বিরতির পর আবার পড়াশোনা শুরু হতো। বিকেল পর্যন্ত চলত পাঠ ও অনুশীলন। সপ্তাহে নির্দিষ্ট সময় ছুটিও থাকত। কুত্তাবের শিক্ষা সাধারণত কয়েক বছর স্থায়ী হতো। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী কোরআনের বড় অংশ বা সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে পারত, পাশাপাশি পড়ালেখা, আরবি ভাষা ও প্রাথমিক গণিতেও দক্ষতা অর্জন করত।

কুত্তাবের পাঠদান পদ্ধতি : 

কুত্তাবের অন্যতম বৈশিষ্ট্য ছিল মুখস্থকরণ ও পুনরাবৃত্তি। শিক্ষক প্রথমে একটি আয়াত বা পাঠ পড়িয়ে দিতেন। শিক্ষার্থীরা তা বারবার পড়ত এবং মুখস্থ করত। মুখস্থ হয়ে গেলে পরবর্তী অংশে যাওয়া হতো। লেখার জন্য ব্যবহৃত হতো কাঠের ফলক, পাথর, হাড়, চামড়া বা অন্যান্য সহজলভ্য উপকরণ। শিশুরা তাতে কোরআনের আয়াত বা পাঠ লিখত এবং বারবার অনুশীলন করত। একসময় লেখা মুছে নতুন পাঠ লেখার সুযোগ তৈরি করা হতো। ফলে অল্প উপকরণ দিয়েই দীর্ঘ সময় ধরে শিক্ষাদান সম্ভব হতো। আজকের দৃষ্টিতে পদ্ধতিটি অত্যন্ত সরল মনে হলেও সে সময়ের বাস্তবতায় এটি ছিল কার্যকর ও সহজলভ্য একটি শিক্ষা পদ্ধতি।

ইসলামী সভ্যতায় কুত্তাবের উত্তরাধিকার : 

ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার বিশাল ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বড় বড় আলেম, কোরআনবিশারদ, ফকিহ, ভাষাবিদ ও চিন্তাবিদদের শিক্ষাজীবনের শুরু হয়েছিল প্রাথমিক কোরআন ও ভাষা শিক্ষার মধ্য দিয়ে। সেই প্রাথমিক ভিত্তি তৈরিতে কুত্তাবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এটি শিশুদের হাতে শুধু কোরআনের অক্ষর তুলে দেয়নি; বরং জ্ঞানকে জীবনের সঙ্গে যুক্ত করার একটি সংস্কৃতি তৈরি করেছিল। একটি কাঠের ফলক, সামান্য কালি, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং শেখার জন্য আগ্রহী কয়েকটি শিশু—এই সামান্য উপকরণ দিয়েই গড়ে উঠেছিল এমন এক শিক্ষাধারা, যার প্রভাব বহু শতাব্দী ধরে ইসলামী সভ্যতার ওপর বিস্তৃত ছিল।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম