1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১৬ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

বড় ধাক্কা খেল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। পাঞ্জাবের দুই অস্ট্রেলিয়ান কোচ জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিন দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

হোপস ছিলেন দলের পেস বোলিং কোচ, হ্যাডিন ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছিলেন।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দুজনই সম্প্রতি পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্টকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব নেওয়ার কারণেই তাদের এই বিদায়।

জেমস হোপস রাজ্য দল কুইন্সল্যান্ড ও বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।

আর সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার হ্যাডিন নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।হোপস পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে। হ্যাডিন ছিলেন আগের কোচিং স্টাফের অংশ এবং পরে প্রধান কোচ পন্টিংয়ের সঙ্গে দায়িত্ব চালিয়ে যান। দুজনই পাঞ্জাবের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ করে ২০২৫ সালে পাঞ্জাব ১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছিল।এর আগে স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলেও পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ফলে রিকি পন্টিংয়ের কোচিং দলে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ পদ খালি।

২০২৭ সালের মার্চে আইপিএলের নতুন মৌসুমের আগে এসব শূন্য পদ পূরণ করাই এখন প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বড় চ্যালেঞ্জ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম