1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে হেরে সড়কবাতি খুলে নিলেন বিজেপি প্রার্থী

  • প্রকাশকালঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

ভারতের রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর চার গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি খুলে নেওয়ার ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রার্থীর পরাজয়ের পরই বাতি অপসারণ শুরু হয়। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগে স্থাপন করা হয়েছিল বাতিগুলো।

ভারতের রাজস্থানের টঙ্ক জেলার চার গ্রাম থেকে একে একে খুলে নেওয়া হয়েছে প্রায় ৫০টি সড়কবাতি। ঘটনাটি ঘটেছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এক প্রার্থীর পরাজয়ের পর। ফলে নির্বাচনে হারের প্রতিশোধ নিতেই গ্রামগুলো থেকে বাতি সরানো হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতের কুমহারোঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি এলইডি বাতি স্থাপন করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, নেওয়াইয়ের বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার উদ্যোগে বাতিগুলো বসানো হয়। অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে ভোটে জয়ী হতে পারেননি তিনি।

গ্রামবাসীদের অভিযোগ, প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের পরপরই সড়কবাতি খুলে নেওয়ার কাজ শুরু হয়। নির্বাচনের ফল ঘোষণার পর এমন পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে, স্থানীয়দের বাধার মুখেও জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) ফল্ট রিপেয়ার টিম কুমহারোঁ কি ধানির প্রায় ১০টি বিদ্যুতের খুঁটি থেকে বাতি খুলে নেয়। পরে নবনির্বাচিত সরপঞ্চরা বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দিলে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে বাতি অপসারণের কাজ বন্ধ রাখা হয়।

তবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নাকচ করেছে বিদ্যুৎ বিভাগ। জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডি আর মীনা জানান, বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তদন্ত করতে গিয়ে কর্মীরা খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে স্থাপন করা বাতিগুলোর সন্ধান পান। পরে যাচাই করে সংযোগগুলো অননুমোদিত বলে নিশ্চিত হওয়ার পর সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং বাতিগুলো কার উদ্যোগে ও কীভাবে স্থাপন করা হয়েছিল, তা খতিয়ে দেখতে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক রামসহায় ভার্মা। তার দাবি, দীপাবলির আগে প্রার্থীরা বাতিগুলো স্থাপন করেছিলেন। পরে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়টি সামনে আসায় সেগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়।

তবে নির্বাচনে পরাজয়ের পরপরই বাতি অপসারণের ঘটনা ঘটায় স্থানীয়দের অভিযোগ ও বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তদন্ত শেষ হলে বাতি স্থাপনের নেপথ্যের ব্যক্তি এবং বিদ্যুৎ সংযোগের বৈধতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম