1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সূফী সাধক দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের পীর সৈয়দ মোহাম্মদ গাজিউল হক চাঁদপুরী আর নেই : এলজিআরডি মন্ত্রীর শোক জ্ঞাপন

  • প্রকাশকালঃ সোমবার, ২২ জুন, ২০২০
  • ৬৯২ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোগাইয়া চাঁদপুর (আশরাফ নগর) দরবার শরীফের সম্মানিত পীর সাহেব বিশ্বখ্যাত আলেমেদ্বীন সূফী সাধক হযরত মাওলানা সৈয়দ আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরী আর নেই। স্ত্রী, তিন পু্ত্র, তিন কন্যাসহ হাজার হাজার ভক্ত মুরিদানকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারণে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। রবিবার (২১জুন) তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আজ ভোর তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সুন্নী মতাদর্শের জগতখ্যাত এই বিজ্ঞ আলেমেদ্বীনের মৃত্যুতে বিশ্বব্যাপি তাঁহার লক্ষ লক্ষ ছাত্র, আলেম-ওলামা, পীর-মশায়েখ, মুফতি, মাওলানাসহ মুরিদ এবং ভক্তবৃন্দদের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে।

হযরত মাওলানা সৈয়দ আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত উপদেষ্টা। বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ড. সৈয়দ মোহাম্মদ রেজাউল হক চাঁদপুরীর বাবা। এছাড়া সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক চাঁদপুরী এবং সৈয়দ মোহাম্মদ মাজেদুল হক চাঁদপুরী নামে পীর সাহেব হুজুরের আরো দুই শাহজাদা রয়েছেন।

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) যোহর নামাজের পর মরহুমের নামাজে জানাযা দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা অনুষ্ঠান শেষে দোগাইয়া চাঁদপুর (আশরাফ নগর) দরবার শরীফের পারে কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ মোহাম্মদ আশরাফ আলী (রহ:) চাঁদপুরীর রওজার পাশে তাঁকে সমাহিত করা হবে বলে পারিবারিক ভাবে নিশ্চিত করা হয়েছে।

আজ সোমবার সকালে পীর সাহেব হুজুরের মরদেহ লাকসামের দোগাইয়া দরবার শরীফে আনা হলে তাঁকে শেষবারের মত একনজর দেখতে সারাদিন ব্যাপী এলাকাবাসী এবং বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-মুরীদানের ঢল নামে। এ সময় আত্মীয়-স্বজন ও ভক্ত-মুরীদানেরা কান্নায় ভেঙ্গে পড়েন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি হযরত মাওলানা সৈয়দ আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জাতি একজন প্রখ্যাত আলেমেদ্বীন ও সূফী সাধককে হারালেন। যা ইসলামের খেদমতের ক্ষেত্রে সুন্নী তরিকতের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। মন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মো. ইউনূস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি মুজিবুর রহমান দুলাল, লাকসাম প্রেসক্লাবের সভাপতি মো. তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা হযরত মাওলানা সৈয়দ আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম