1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কখনো বৃষ্টি হয়নি যে গ্রামে

  • প্রকাশকালঃ বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৬৬২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বৃষ্টি প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। বৃষ্টি হয় বলেই প্রকৃতি এত সুজলা-সুফলা। বালুময় মরুভূমি থেকে সবুজ সমতল কিংবা পাহাড়ি এলাকা—পৃথিবীর সব অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হয়। তবে পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয় না।

আশ্বর্যের বিষয় হচ্ছে, এটি মরুভূমির কোনো স্থান নয়। আরো অবাক করা বিষয় হলো এখানে রীতিমতো মানববসতি রয়েছে। রয়েছে সুন্দর বাড়িঘর ও প্রাচীন স্থাপনা। প্রচুর পর্যটকেরও আগমন ঘটে এখানে।

গ্রামটির নাম আল হুতাইব। ইয়েমেনের রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে এর অবস্থান। বেশ সমৃদ্ধ গ্রাম এটি। এখানে স্কুল, মাদ্রাসা-মসজিদ সবই রয়েছে। এমনকি ষোড়শ শতকের একটি স্থাপনাও আছে। অর্থাৎ স্বাভাবিক আর দশটা গ্রামের মতোই। তবে অন্য গ্রাম থেকে এর পার্থক্য হচ্ছে, অন্য গ্রামগুলো যখন বছরের কোনো না কোনো সময় বৃষ্টিতে ভিজে সিক্ত হয় সেখানে আল হুতাইব থাকে শুকনো খটখটে।

কিন্তু কেন? কেন প্রকৃতির এই বিরূপ আচরণ। কারণ আর কিছুই নয়। সমতল থেকে গ্রামটির অবস্থান উঁচুতে। সমতল থেকে আল হুতাইব প্রায় ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত। এই উচ্চতার কারণেই এখানে বৃষ্টিপাত হয় না। কারণ স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটার উঁচুতে। ফলে মেঘ জমে যে বৃষ্টি হয় তা আল হুতাইবের নিচে ঝরে পড়ে।

তবে এই বৃষ্টি না হওয়া নিয়ে তেমন মাথা ব্যাথা নেই এখানকার বাসিন্দাদের। তারা এই প্রকৃতির সঙ্গে দিব্যি মানিয়ে নিয়ে বংশ পরম্পরায় বসবাস করছে।

সূত্র: আল অ্যারাবিয়া ডট নেট

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম