1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, সবাই খোঁজে টাকা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৬৬৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : প্রবাসে আপনি কতটা কষ্ট করছেন- এ চিন্তাটা আপনার পরিবারের কেউ না করলেও প্রবাসে আপনি কত আয় করছেন এবং সেগুলো কিভাবে খরচ করছেন তার হিসাব সব সময় আত্মীয়-স্বজনরা নিতে ভুল করে না৷ পরিবার-পরিজন ছেড়ে অমানুষিক পরিশ্রম করাটা শারীরিক ও মানসিকভাবেই চরম যন্ত্রণার!

প্রতিটি প্রবাসী পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করছে এটা অনুভব করার সময় যেন কারও নেই৷ আয়ের হিসাব নিয়ে সবাই ব্যস্ত৷

প্রতিমাসে প্রতিটি প্রবাসীরই থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ রয়েছে৷ এ জন্য আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হয়৷ প্রবাসীরা যতটা সম্ভব কম খরচ করার চেষ্টা করেন৷ অনেক সময় একই রুমে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন-যাপন করে খরচ কমায় পরিবারের কথা চিন্তা করে৷ কিন্তু আত্মীয়-স্বজন সেটা বেমালুম ভুলে গিয়ে বেতনের সম্পূর্ণটা মনে মনে দাবি করেন৷

কি এক অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করি৷ কেউ শুধু ত্যাগ স্বীকার করে আবার কেউ পুরোটাই শুধু ভোগ করার জন্যই প্রস্তুত থাকেন৷ কখনও কখনও প্রাপ্ত অর্থে তারা খুশি হয় না৷ যে যত বেশি আয় করে তার পরিবারের চাহিদার পরিমাণটাও সেই হারে বৃদ্ধি পায়৷ শুধু প্রবাসীরাই বুঝতে পারে অন্য প্রবাসীর মনের কষ্ট। এ ছাড়া প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না সবাই টাকা খোঁজে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম