1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সোনাক্ষি সিনহার সোশ্যাল মিডিয়াকে বিদায়

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৫০১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : কদিন আগে নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ ও পীড়ন থেকে দূরে থাকতেই তিনি এই পদক্ষেপ নেন। এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।
বলিউডে স্বজনপোষণ নিয়ে তর্ক-বিতর্ক বহু দিন ধরে চলে আসছে। তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই নির্মাতা-প্রযোজক করণ জোহর ও তার ধর্ম প্রডাকশন নিয়ে নানা মন্তব্য করেছেন। স্বজনপ্রীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সেই বিতর্ক ফের তুঙ্গে। কদিন আগে স্বজনপোষণ নিয়ে মুখ খোলেন নেহা কক্করও। এর পরেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন তিনি।

তাই বিদ্বেষ থেকে দূরে থাকতে অন্তর্জালে তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী এ পদক্ষেপ নিলেন।
তবে ফিরে আসার কথাও জানিয়েছেন। তার আশা, তত দিনে মানুষ আরো উদার চিত্তের হবে, মানুষকে বিচার করা থেকে বিরত থাকবে। দ্বেষমুক্ত সুন্দর পৃথিবীর প্রত্যাশা নেহার। স্বাধীনতা, ভালোবাসা, পারস্পরিক সম্মানের প্রতীক্ষায় এ শিল্পী। এমন পৃথিবী চান, যেখানে স্বজনপোষণ, হিংসা, খুন, আত্মহত্যা, খারাপ মানুষ থাকবে না। সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সময় এ-ও বলে যান, চিন্তা কোরো না, আমি মরছি না।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম