1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ

  • প্রকাশকালঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪১৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে।

শনিবার জেএসডব্লিউ (জিন্দাল সিমেন্ট ওয়ার্কস) লেখা একটি টি-শার্ট পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি।

জেএসডব্লিউ গ্রুপ জিএমআর গ্রুপের সঙ্গে একত্রে আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের মালিকানা স্বত্ব কিনে নিয়েছে। আর সেই কোম্পানির ব্যান্ড আম্বাসেডর হতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ, এমন সব গুঞ্জন রটেছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে সানডে এক্সপ্রেসকে সৌরভ গাঙ্গুলী বলেন, আমি তো জেএসডব্লিউ স্পোর্টসের ব্র্যান্ড আম্বাসেডর নই যে, বিসিসিআইয়ের কাজকর্মকে প্রভাবিত করছি! তা ছাড়া এ কোম্পানিটি দিল্লি ক্যাপিটালসের স্পনসরও নয়। আমি ওদের ক্রিকেটীয় কোনো কাজকর্মের সঙ্গেও জড়িত নই। সেটিই যদি হতো তা হলে অবশ্যই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয় হয়ে দাঁড়াত। যে কারণে এর মধ্যে আমি কোনো স্বার্থ সংঘাতের ইস্যু দেখছি না।

বিসিসিআইয়ের সংবিধানে উল্লেখ আছে– যখন বোর্ড, আইপিএল ফ্র্যাঞ্চাইজি অথবা কোনো সদস্য এমন কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন, যার কোনো অংশীদার, সহযোগী সংস্থা, আত্মীয় অথবা ঘনিষ্ঠ অ্যাসোসিয়েটসের স্বার্থ জড়িত থাকে, সে ক্ষেত্রে তা স্বার্থ সংঘাত বলে বিবেচিত হবে।

গত বছরের অক্টোবরে বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ার আগে সৌরভ জানিয়েছিলেন, তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তিনি বিভিন্ন ক্রিকেট সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ চালিয়ে যাচ্ছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম