1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুন্দরী গরিমা যেভাবে সেনাবাহিনীর লেফটেন্যান্ট

  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৪৫ জন পড়েছেন
অনলাইন ডেস্ক :

সাধারণত সুন্দরী প্রতিযোগিতার মুকুট মাথায় দেয়া নারীরা মডেলিং বা সিনেমা জগতের দিকেই পা বাড়ায়। এদিক থেকে পুরোপুরি ব্যতিক্রম গরিমা যাদব। এই সুন্দরী যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। এখন তার পদবী লেফটেন্যান্ট গরিমা যাদব।

তার মা একাই বড় করেছিলেন মেয়েকে। তাই বলে অপূর্ণ রাখেননি মেয়ের কোনও স্বপ্ন। জীবনের সব দুঃখ-কষ্টে পাশে ছিলেন তার।

গরিমাও তার মায়ের মতোই লড়াকু। হার মানতে জানেন না কোথাও। তাই বুঝি সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েও উপেক্ষা করেছিলেন বিনোদন দুনিয়ার হাতছানি। তার বদলে বেছে নিয়েছেন সেনাবাহিনীর মতো কঠিন পেশা।

গরিমা পড়াশোনা করেছেন সিমলার আর্মি পাবলিক স্কুলে। সেখান থেকে পাস করার পর করার দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ইচ্ছা ছিল স্নাতক শেষ করার পর সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে বড় আমলা হবেন। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিলেন। গরিমা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি একটি বহুজাতিক সংস্থায় পার্টটাইম জব করতেন।

এই সময়ে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তাব পান গরিমা। ২০১৭ সালের নভেম্বরে ‘মিস চার্মিং ফেস’নামের ওই প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হন তিনি। প্রতিযোগিতার পরের ধাপে তার ইটালি যাওয়ার কথা ছিল। কিন্তু ইটালিতে গিয়ে আবার সৌন্দর্যের লড়াইয়ে সামিল হওয়ার ইচ্ছে ছিল না।

এদিকে আইএএস পরীক্ষাতেও ভালো করতে পারলেন না। তাই বলে হাল ছাড়ার মতো মেয়ে নন গরিমা। ফিরে যাননি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে-ও। এর বদলে প্রস্তুতি নিলেন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার।

এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দিলেন ভারতীয় সেনাবাহিনীতে। চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে যোগ দিতে হল প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণ পর্ব খুব সহজ ছিল না গরিমার জন্য। কিন্তু মনের জোরে সব প্রতিবন্ধকতা কাটিয়ে তোলেন গরিমা। প্রশিক্ষণ শেষে দেখা যায়, সারা ভারতে প্রশিক্ষণরত নারী সেনা অফিসারদের মধ্যে গরিমা রয়েছেন প্রথম সারিতেই।

ধাপে ধাপে সব বাধা পেরিয়ে গত বছরই যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। এখন তিনি কাজ করছেন লেফটেন্যান্ট হিসাবে। ক্যামেরার আড়ালে থেকে এ ভাবেই দেশের সেবা করতে চান লেফটেন্যান্ট গরিমা যাদব।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম