1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় ৪ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১০৮ জনের

  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫২৪ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই শহরের পাশাপাশি জেলার গ্রাম-গঞ্জের নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে করোনার সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতোমধ্যে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার (৬ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে ৭২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৪ জন। নতুন সুস্থদের মধ্যে কুমিল্লা নগরীর ২৯ জন, সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৬ জন, চৌদ্দগ্রামের ৩ জন, চান্দিনার ১০ জন ও বরুড়া ২৩ জন রয়েছেন।
এছাড়া প্রাণঘাতী করোনার ছোবলে জেলায় নতুন করে দুইজন মারা গেছেন। এর মধ্যে জেলার চান্দিনার একজনের মৃত্যু হয়েছে। আর কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ব্রাক্ষণপাড়ার আরেক জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় জেলায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, সোমবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৩৫৫ জনের। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৭৮০ জনের। এর মধ্যে ৪ হাজার ২৫ জনের করোনা পজিটিভ এসেছে।
সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন- কুমিল্লা নগরীতে ১১ জন, লাকসাম ৯, মনোহরগঞ্জ ১৩, দাউদকান্দি ৬, বুড়িচং ২, লালমাই ৫, আদর্শ সদর ২, ব্রাহ্মণপাড়া ১, চান্দিনা ৩, হোমনা ১৩, দেবিদ্বার ৭, তিতাস ৬, চৌদ্দগ্রাম ১৮, বরুড়া ১০ ও সদর দক্ষিণে ৮ জন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম