1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক আদালতে কাতারের কাছে হেরে গেল সৌদি জোট

  • প্রকাশকালঃ বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৪৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : কাতারের আকাশপথ অবরোধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) হেরে গেছে সৌদি জোট।

এ সংক্রান্ত মামলায় আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত। খবর আলজাজিরার।

আইসিজে প্রেসিডেন্ট আবদুলওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএওর এক সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আপিল করেছিল অবরোধকারী চার দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন।

২০১৮ সালে অবরোধকারী দেশগুলোর বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচলসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আইসিএও।

তবে অবরোধকারী দেশগুলোর দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আইসিএও যথাযথ কর্তৃপক্ষ নয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় সৌদি জোট। কিন্তু সেখানেও তারা হেরে গেছে।

মঙ্গলবারের রায়ে আদালত বলেছেন, এ ঘটনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা সিদ্ধান্ত দিতে পারে। সৌদি জোটের দাবি ছিল– আদালত যেন আইসিএওর এ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে।

আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার। দোহা বলছে, আদালতের এ রায় আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য অবরোধ আরোপকারী দেশগুলোকে বিচারের মুখোমুখি করবে।

২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে।

কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অন্যায় অবরোধের পর ইরান দেশটিকে নিজের আকাশ ব্যবহারের সুযোগ দেয় এবং নানাভাবে সহযোগিতা করে। কাতার সরকার তাদের বিপদে সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম