1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পুনঃনিয়োগ পেলেন ফজলে কবির

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪১৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে ফজলে কবিরকে। বুধবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ যা বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০ দ্বারা সংশোধিত এর অনুচ্ছেদ ১০ (৩) এবং ১০ (৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, ফজলে কবির গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লেখিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফজলে কবিরের মেয়াদ দুই বছর বাড়ানোর জন্য ইতোমধ্যে আইন সংশোধন করা হয়েছে। তবে আইনটি গত ৩ জুলাইয়ের আগে সংশোধন না হওয়ায় আইনি বাধ্যবাধকতায় ফজলে কবিরকে গভর্নর পদ থেকে সরে যেতে হয়।

গত ৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধির বিল সংসদে পাস হয়। এটির গেজেটও প্রকাশ করে সরকার। এর ফলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স এখন ৬৫ থেকে বেড়ে ৬৭ বছর হয়েছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ শেষ হয় গত ৩ জুলাই। তাই গত ২ জুলাই গভর্নর হিসেবে ছিল তার শেষ কার্যদিবস। গভর্নরের অবর্তমানে দুই ডেপুটি গভর্নরকে দায়িত্ব পালনের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়।

২০১৬ সালের ১৫ মার্চ দেশের ১১তম গভর্নর হিসেবে ফজলে কবিরকে নিয়োগ দেয় সরকার। উল্লেখ্য, বর্তমানে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এক লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজ বাস্তবায়ন হবে কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইনে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম