1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভারতের বাইরে হবে আইপিএল, বিশ্বকাপ বাতিল!

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৯৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা করলেই আইপিএল-২০২০ এর সূচি ঘোষণা করবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ ও ইন্ডিয়া টুডে।

জি নিউজ জানিয়েছে, মহামারী করোনায় বিপর্যস্ত ভারতে দর্শকশূন্য স্টেডিয়ামে দেশটির জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল করার পরিকল্পনা নিয়েছিল বিসিসিআই। শেষপর্যন্ত সেই পরিকল্পনা থেকে পিছু হঠল তারা। তবে যে করেই হোক আইপিএল-২০২০ হবেই বলে সিদ্ধান্তে অটল রয়েছে তারা। সেজন্য দেশের মাটিতে নয়, করোনা পরিস্থিতি থেকে অনেকটা স্বাভাবিক দেশ সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে তারা।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, ‘নাটকীয়ভাবে মুম্বাইয়ের পরিস্থিতি উন্নতি না হলে দুবাইয়ে আইপিএল আয়োজন হতে যাচ্ছে। তাই খুব সম্ভবত দুবাইয়ে ক্যাম্প আয়োজন করা হবে। একবার আইপিএল ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই বাকি বিষয়ের দ্রুত নিষ্পত্তি ঘটবে।’

সে উদ্দেশে অনুশীলনের জন্য আরব আমিরাতে সপ্তাহ দুয়েক অবস্থান করবে ভারতীয় ক্রিকেটাররা। সেই ক্যাম্পে ৩০-৩৫ জনের দল অংশ নেবে।

আগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে দুবাইয়ে শুরু হবে ভারতীয় ক্রিকেটারদের এই অনুশীলন। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অনুশীলন শেষে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলে ভাগ হয়ে যাবে ভারতীয় ক্রিকেটাররা।

সবকিছু ঠিকঠাক চললে দুবাইয়ে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। শেষ হবে নভেম্বরে ৮ তারিখে।

অর্থাৎ আইপিএলের জন্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দুবাইতেই অবস্থান করবে ভারতীয় ক্রিকেটাররা।

আইপিএল শেষে দুবাই থেকেই সরাসরি অস্ট্রেলিয়া সফরে চলে যাবে টিম ইন্ডিয়া।

বিসিসিআইয়ের কর্মকর্তার এমন সব পরিকল্পনা হাতে নিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তারা।

আগামী ১৭ জুলাই বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে স্টেকহোল্ডার এবং ফ্র্যাঞ্চাইজিদের পাশাপাশি ব্রডকাস্টারদের সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনার পরই আইপিএল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে বিসিসিআইয়ের এক্সপেল কাউন্সিল মেম্বার আংসুমান গায়েকওয়াদ বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা সে সন্দেহ রয়েছে আমার। আর বিশ্বকাপ যদি বাতিল হয় বা পিছিয়ে যায় তাহলে আইপিএল নিয়ে চিন্তা করা যেতেই পারে। আর বিষয়টি ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম