1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৫৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আবারও বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন দেখতে পারবে দর্শক। করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পে নির্মিতব্য চলচ্চিত্র এক করেছে দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীকে

কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অসতো মা সদগময়’ শিরোনামে চলচ্চিত্রে তারা জুটি বেধে কাজ করবেন। জয়া-প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও থাকছেন ইন্দ্রদীপ। পদ্মনাভ দাশগুপ্তকে নিয়ে ছবির চিত্রনাট্যও করেছেন তিনিই।

পরিচালক ইন্দ্রদীপ জানান, কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।

এর আগে গত বছরে ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম