1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর-পুনমের চলচ্চিত্র

  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৩৩ জন পড়েছেন
বিনোদন প্রতিবেদক :

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিম লিডার সূর্য’। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেসব স্বেচ্ছাসেবক কাজ করেন তাদেরকে ঘিরে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকের ভূমিকায় এতে অভিনয় করেছেন ‘গহীন বালুরচর’ সিনেমাখ্যাত আবু হুরায়রা তানভীর ও ‘নূরজাহান’ খ্যাত পুনম।

কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার উত্তরে চকোরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে সম্প্রতি এ চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। আর এ কাজের মাধ্যমে প্রায় ৩ মাস পর শুটিংয়ে ফিরেছেন এই দুই অভিনয়শিল্পী। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন তারা। সুমন মজুমদারের রচনায় এটি পরিচালনা করেছেন ‘পোস্টমাস্টার ৭১’ সিনেমাখ্যাত রাশেদ শামীম স্যাম।

আবু হুরায়রা তানভীর বলেন, প্রায় অনেকদিন পর কাজে ফিরলাম। এরকম শিক্ষামূলক একটা বিষয় নিয়ে কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। সবকিছু এত সুন্দর গোছানো, সবার কো-অপারেশন, কাজ সবকিছু দুর্দান্ত ভালো হয়েছে।

পুনম বলেন, অনেকদিন পর শুটিংয়ে ফিরেছি। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই কাজটি শেষ করেছি। চলচ্চিত্রের গল্পটি অসাধারণ। এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিত হয়েছে। কাজটি করতে পেরে অনেক ভালো লেগেছে।

তানভীর সর্বশেষ শুটিংয়ে অংশ নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাতে। এরপর থেকে এতদিন ঘরবন্দী সময় কাটিয়ে কাজে ফিরেছেন। অন্যদিকে পুনমকে সর্বশেষ দেখা গিয়েছে রুনা লায়লা ও আদনান সামীর ‘চোখের আড়ালে’ গানের মিউজিক ভিডিওতে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম