1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জনপ্রতিনিধি-স্থানীয় প্রশাসনকে পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ মন্ত্রীর

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৪৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বসহ অন্যান্য সরকারি নির্দেশনা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে নিজ কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে অনলাইনে এক সভায় তিনি এই নির্দেশ দেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসক, ইউএনও এবং জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই কিভাবে যথাযথ স্বাস্থ্যবিধি ও অন্যান্য সরকারি নির্দেশনা মেনে পশুর হাট আয়োজন করা যায় এ ব্যাপারে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।’

তাজুল ইসলাম বলেন, করোনার বিস্তার রোধে পশুর হাটে লোক সমাগম কমাতে কোনো বিস্তীর্ণ এলাকায় পশুর হাট বসালে ভালো হবে, নাকি ছোট ছোট করে বিভিন্ন জায়গায় বসালে ভালো হবে সবদিক বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনকে হাট আয়োজন করতে বলা হয়েছে।

অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কোরবানির পশু কেনাবেচার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পশুরহাটে কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে, স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।’

করোনার বিস্তাররোধে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদফতর এবং সরকারের নির্দেশনা মেনে পশুর হাটে পশু বেচাকেনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পশুর হাটের স্বাস্থ্যবিধি মানা, ক্রেতা-বিক্রেতা কিভাবে পশুর হাটে আসবেন, হাট কিভাবে বসবে ইত্যাদি বিষয় নিয়ে একটি সচেতনতামূলক টেলিভিশন বিজ্ঞাপন-টিভিসি তৈরি করা হয়েছে যা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে আয়োজন করা হবে বলে সকল সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সবাই মন্ত্রীকে আশ্বস্ত করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সকল সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম