1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না: আইজিপি

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৭৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : কোরবানির পশুবাহী পরিবহনে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর বার্তা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না।

বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ বার্তা দেন।

আইজিপি বলেন, সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ দেন তিনি। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে ক্যাম্প স্থাপন করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করতে হবে।

পুলিশ প্রধান বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না।

ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না।

ট্রেনসহ পরিবহনের টিকিট কালোবাজারির বিরুদ্ধেও সতর্ক করেন আইজিপি। বলেন, ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সেদিকেও নজর বাড়াতে হবে। বাস ও অন্যান্য পরিবহনে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরিবহনে জীবাণুনাশক ছিটানো নিশ্চিত করতে হবে। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে থ্রি হুইলার, করিমন, নসিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

চুরি-রাহাজানির বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশ প্রধান। বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিছু কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কা আছে। আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ বন্ধের লক্ষ্যে টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম